মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের এক বিরল আকারের পাঙ্গাশ মাছ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাল্লা এলাকায় জেলে মোহাম্মদ আলী ও তার সঙ্গীরা জাল ফেললে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসা হয়। বিশাল আকারের মাছ দেখতে সেখানে স্থানীয় মানুষজন ভিড় জমায়।
২২ কেজি ওজনের পাঙ্গাশটি প্রথমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেন। মোট দাম দাঁড়ায় ৩৩ হাজার টাকা। পরে অনলাইনে যোগাযোগের মাধ্যমে বগুড়ার সোনাতলার এক প্রবাসীর কাছে মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। এতে মোট দাম দাঁড়ায় ৩৫ হাজার ২০০ টাকা।
স্থানীয়রা জানান, পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় মাছ ধরা পড়ে, তবে ২০ কেজির বেশি ওজনের মাছ মেলে খুবই কম। এ কারণে এ ধরনের মাছ পাওয়া গেলে তা নিয়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর এমন আকারের পাঙ্গাশ মাছ সহসা পাওয়া যায় না। জেলে মোহাম্মদ আলীর কাছ থেকে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ ৩৩ হাজার টাকায় কিনে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।
এতে দুই হাজার দুই শ টাকা আমার লাভ হয়েছে।’
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলে মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের ফেলা জালে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাল্লা এলাকায় মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রি করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নেওয়া হয়। এ সময় বিশাল আকারের পাঙ্গাশটি একনজর দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়।
মাছটি ২২ কেজি ওজন মেপে ৩৩ হাজার টাকায় (দেড় হাজার টাকা কেজি দরে) পাঙ্গাশটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। পরে অনলাইনে যোগাযোগ করে বগুড়া জেলার সোনাতলা উপজেলা এলাকার দুবাইপ্রবাসী এক ব্যক্তির কাছে এক হাজার ছয় শ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন শাজাহান।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর এমন আকারের পাঙ্গাশ মাছ সহসা পাওয়া যায় না। জেলে মোহাম্মদ আলীর কাছ থেকে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ ৩৩ হাজার টাকায় কিনে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।
এতে দুই হাজার দুই শ টাকা আমার লাভ হয়েছে।’