‘পদে থেকেও নির্বাচন করা যায়’অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী, সরকারি কর্মচারী নন—তাই পদে থেকেই নির্বাচন করা যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি চাকরির পদ নয়। তাই নির্বাচনে অংশ নেওয়ায় কোনো আইনি বাধা নেই। এমনকি দায়িত্বে থাকলেও নির্বাচন করা যায়—এটা প্রতিষ্ঠিত আইন।’

তিনি আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে কাজ করেন, সরকারের পক্ষে নয়। কোনো সরকারি পদক্ষেপ রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে হলে অ্যাটর্নি জেনারেল সেই সরকারের বিরুদ্ধেও দাঁড়াতে পারেন—এটিই আইন।’

আগের দিন এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ আসনে বিএনপি থেকে নমিনেশন চেয়েছেন এবং নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গত বছর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *