বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারা আদভানির ঘর আলো করে লক্ষী এলো। বিয়ের দেড় বছর মাথায় ফুটফুটে এক কন্যা সন্তানের বাবামা হলেন জুটি। 

টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।

যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি।

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী অভিনেত্রী। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি।

জানা যায়, কয়েক দিন ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে গাড়ি মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের। এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা

গত মার্চ মাসে একটি ছবি শেয়ার করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তারা।

তাদের আলাপ হয় ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের শুটিংয়ের সময়। এই ওয়েব সিরিজের একটি গল্পে অভিনয় করেছিলেন কিয়ারা।

ওই গল্পের পরিচালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। শুটিং শেষ হওয়ার পর পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। সেখানেই তার সঙ্গে কিয়ারার আলাপ হয়। তার পরেই একে অপরকে ডেট করতে শুরু করেন সিড-কিয়ারা।

২০১৯ সালের ইংরেজি নববর্ষে একে অপরের সঙ্গে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় উড়ে যান। যদিও একসঙ্গে ছুটি কাটানোর কথা তারা স্বীকার করেননি। তবুও সিড-কিয়ারার অনুরাগীরা দুই তারকার ইনস্টাগ্রামের ছবি দেখেই দুয়ে দুয়ে চার করে বসেন।

২০২১ সালে সিড-কিয়ারা একসঙ্গে মালদ্বীপ ঘুরতে যান। ২০২২ দুবাইতেও লম্বা ছুটি কাটাতে দেখা যায় সিড-কিয়েরাকে। তার পর সোজা ছাঁদনাতলায়। এ বার বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *