ড্রোন দিয়ে খামার খুঁজে গাঁজা চুরি!

সম্প্রতি ড্রোন ব্যবহার করে গাঁজার খামার খুঁজে বের করে  তারপর সেখানে সহিংস চুরির অভিযান চালানোর অপরাধে একটি চক্রকে কারাদণ্ড দিয়েছে নটিংহ্যাম ক্রাউন কোর্ট।

২০২৪ সালের মে মাসে নটিংহ্যামশায়ারের ম্যানসফিল্ডের একটি বাড়িতে সন্দেহজনক আচরণের জন্য পুলিশকে ডাকা হলে দলটি ধরা পড়ে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি ধারালো অস্ত্রও পাওয়া যায়। দলটির সব সদস্য উঠতি বয়সের।

তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গেছে, তারা বিশেষ ধরণের তাপ-সন্ধানী ক্যামেরা সহ ড্রোন ব্যবহার করে  প্রথমে গাঁজার খেত খুঁজে বের করতো। এরপর সবাই মিলে পরিকল্পনা করে সেখানে চুরির অভিয়ান চালাতো।

নটিংহ্যাম ক্রাউন কোর্টে তারা এই ডাকাতির কথা স্বীকার করেছে। এরপর এই চার যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নটিংহ্যাম ক্রাউন কোর্ট জানায়, এই যুবক দলটি গাঁজার গাছ চুরি করার জন্য  শহরে শহরে একত্রিত হয়ে ঘুরে বেড়াতো। তার  ভেবে নিয়েছিল , এভাবেই  তারা সবচেয়ে সহজে অর্থ উপার্জন করতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *