ভোটের পরের দিনও পুলিশের কড়া নিরাপত্তা ও টহল অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনও রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশি উপস্থিতি দেখা গেছে, পাশাপাশি চলমান টহল ও পেট্রোল কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পল্টন, কাকরাইল, শাহবাগ, প্রেসক্লাব, দৈনিক বাংলা মোড়, কাওরান বাজার, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা, বসুন্ধরা, খিলক্ষেত, উত্তরা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জানান, পুলিশের নির্বাচনি কার্যক্রম এখনও চলমান। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের অবস্থান রয়েছে এবং পেট্রোল ডিউটিও অব্যাহত। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখা হয়েছে।

এছাড়া পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীও টহলরত অবস্থায় রয়েছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “থানা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। আমাদের পেট্রোল ডিউটি কমেনি। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *