রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
এর আগে গত রবিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন।