বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের জন্য দল পুরোপুরি প্রস্তুত।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী একই দিনে অনুষ্ঠিত হবে।
রিজভী ধর্মকে অতিরিক্ত ব্যবহার না করার পরামর্শ দিয়ে বলেন, ধর্মীয় অপব্যাখ্যা ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাদের রায় জনগণ দিবে। রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনতে পারে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজ যারা বিরোধিতা করছে, ভবিষ্যতে সেই দলগুলো বিএনপির অংশ হতে পারে।