বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন Mirza মির্জা ফখরুলের।
বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক বাণীতে তিনি বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।
বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, এতে মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণে এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
তিনি আরও বলেন, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধতার পথ উন্মুক্ত হয়। রমজানের মূল শিক্ষা হলো সংযম, পাপ থেকে বিরত থাকা এবং তাকওয়া অর্জন করা। এ মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত বহুগুণে লাভ করা যায়।
সবশেষে তিনি মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সুত্রঃ বাসস