বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দিতে গেলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। জামায়াতের নেতৃত্বাধীন সদস্যরা রাষ্ট্রপতির উপস্থিতিতে বিভিন্ন স্লোগান দেন।
বিরোধী দলের প্রদত্ত স্লোগানের মধ্যে ছিল,
- “কিলার চুপ্পু, বয়কট, বয়কট”
- “গ্রেট গ্রেট, গ্রেট আউট”
- “কিলার চুপ্পু গ্রেটআউট, স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান”
জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাড়িয়ে সম্মান দেখালেও রাষ্ট্রপতিকে সম্মান জানায়নি। তারা বলেন, “আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে নয়।”
এসময় তারা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন। ঘটনার ফলে সংসদে উত্তেজনা এবং নানান বিতর্ক তৈরি হয়।