এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইয়ামাহা বিভাগে প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
- পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার
- বিভাগ: ইয়ামাহা
- চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
- বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর
- অভিজ্ঞতা: ৫ থেকে ৮ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা
- মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি
- মোটরসাইকেল বা এফএমসিজি শিল্প সম্পর্কে ভালো জ্ঞান
- মার্কেটিং ও প্রচার পরিকল্পনা প্রণয়ন এবং উপস্থাপনায় দক্ষতা
সুযোগ-সুবিধা
- টি/এ
- মোবাইল বিল
- চিকিৎসা ভাতা
- মুনাফার অংশ
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- বিমা
- বার্ষিক ইনক্রিমেন্ট
- দুপুরের খাবার সুবিধা
- বছরে দুইটি উৎসব বোনাস
আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের বিস্তারিত ও অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬












