ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে এবং ৮২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির বিপর্যয় প্রশমন সংস্থা শনিবার এই তথ্য জানিয়েছে।
ভূমিধসের এলাকা কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কবলে ছিল। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, “নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার অভিযান জোরদার করব।”
গত শুক্রবার থেকে জাভা প্রদেশে ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত বছর ইন্দোনেশিয়ায় আরও একটি ভয়াবহ ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারিয়েছিল। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার নতুন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি।