অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। অভিযোগ অনুযায়ী, তিশা একটি অনলাইন ফ্যাশন পেজ ‘এ্যাপোনিয়া’-র মাধ্যমে ২৮,৮০০ টাকার হলুদ জামদানি শাড়ি পেতে চেয়েছিলেন। পেজের মালিক শর্ত দিয়েছিলেন, শাড়িটি ফ্রি দেওয়া হবে, কিন্তু তিশাকে পরে সোশ্যাল মিডিয়ায় শাড়ির প্রচারণা করতে হবে। তিশা শর্ত মেনে শাড়ি গ্রহণ করেন, কিন্তু প্রায় ১০ মাস পার হলেও প্রচারণা করেননি।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) তিশা একটি পোস্টে লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা…হা! আজব নারী উদ্যোক্তা!”
প্রসঙ্গত তিশা বর্তমানে ‘সোলজার’ সিনেমার কাজে ব্যস্ত, যেখানে তার বিপরীতে রয়েছেন শাকিব খান।