আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) সোমবার সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইসির প্রকাশিত অনুষ্ঠান সূচি অনুযায়ী, এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে।