বিশ্বখ্যাত ক্রীড়াপোশাক ব্র্যান্ড এডিডাস এবং সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া যৌথভাবে “অ্যাডিডাস x সৌদিয়া মেড টু ফ্লাই” ট্র্যাভেল প্যাক উন্মোচন করেছে। এই উদ্যোগ ক্রীড়াপোশাক ও বিমানচালনার মধ্যে এক নতুন ধরনের সংযোগ তৈরি করেছে, যা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও মরক্কো জুড়ে ভ্রমণ, সংস্কৃতি এবং আধুনিক জীবনধারার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
গত ২০ এপ্রিল থেকে কালেকশনটি খুচরা বাজারে বিক্রি শুরু হয়েছে।
সৌদিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবের ভ্রমণ ও সংযোগ ব্যবস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে অ্যাডিডাস বিশ্বজুড়ে ক্রীড়াপোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। দুই প্রতিষ্ঠানের এই অংশীদারিত্ব নতুন প্রজন্মের গ্রাহকদের কাছে ভ্রমণ ও ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করেছে।
অ্যাডিডাসের “সফট লাক্স” লাইনের ওপর ভিত্তি করে তৈরি “মেইড টু ফ্লাই” প্যাকটি ট্র্যাকস্যুটকে আধুনিক ভ্রমণ পোশাক হিসেবে নতুনভাবে উপস্থাপন করেছে। এতে ন্যূনতম নকশা, প্রিমিয়াম উপকরণ ও পরিশীলিত কারুকার্যের সমন্বয় ঘটানো হয়েছে।
বিমান চলাচল থেকে অনুপ্রাণিত সূক্ষ্ম ডিজাইন এবং সৌদি নান্দনিকতার সংমিশ্রণে এই কালেকশনটিকে ভ্রমণের জন্য কার্যকর ও আধুনিক পোশাকে রূপ দেওয়া হয়েছে। এতে চলাচল, আরাম ও সমসাময়িক রুচির সমন্বয় ফুটে উঠেছে।
মোডাল সংযুক্ত পিচড স্পেসার ফ্যাব্রিক এবং লিকুইড কটন ট্রিটমেন্ট ব্যবহারের ফলে সফট লাক্স লাইনটি মসৃণ টেক্সচার ও নরম অনুভূতি প্রদান করে, যা দৈনন্দিন ব্যবহার ও দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগী।
অ্যাডিডাস ইএমসি’র এসভিপি ও জিএম বিলাল ফারেস বলেন, “এই সহযোগিতার মাধ্যমে আমরা অ্যাডিডাসের অন্যতম জনপ্রিয় স্পোর্টসওয়্যার লাইনকে ভ্রমণের দৃষ্টিকোণ থেকে নতুনভাবে উপস্থাপন করেছি। সৌদিয়ার চলাচল ও সংযোগের ঐতিহ্য এবং অ্যাডিডাসের স্পোর্টসওয়্যার দক্ষতার সমন্বয়ে আমরা আধুনিক ও প্রাসঙ্গিক একটি কালেকশন তৈরি করতে পেরেছি।”
সৌদিয়া গ্রুপের চিফ মার্কেটিং অফিসার খালেদ তাশ বলেন, “৮০ বছর ধরে সৌদিয়া সৌদি আরবকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করে আসছে। বর্তমানে ভ্রমণ শুধু গন্তব্য নয়, বরং পরিচয়, সংস্কৃতি ও আত্মপ্রকাশের প্রতীক। অ্যাডিডাসের সঙ্গে এই সহযোগিতা আধুনিক সৌদি উচ্চাকাঙ্ক্ষা ও সৃজনশীলতার প্রতিফলন।”
“অ্যাডিডাস x সৌদিয়া মেড টু ফ্লাই” কালেকশনটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও মরক্কোর নির্বাচিত অ্যাডিডাস স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।