সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, বিচ্ছেদের পথে রণবীর-দীপিকা!

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিংদীপিকা পাড়ুকোন-কে ঘিরে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দিনের প্রেম এবং প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর তারা নাকি আলাদা হওয়ার পথে—এমন আলোচনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই এই তারকা দম্পতির মধ্যে মতের অমিল চলছে। সেই থেকেই নাকি ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে। সম্প্রতি ‘রেডিট’-এ ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, চলতি বছরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তারা।

ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হতে পারে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এদিকে এমন গুঞ্জনে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের সন্তান দুয়ার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।

বিচ্ছেদের এই জল্পনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আরেকটি ঘটনা। সম্প্রতি একটি সিনেমার সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন দীপিকা পাড়ুকোন। স্বামীর সাফল্যে তার এমন নীরবতা নিয়েও ভক্তদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

তবে এ বিষয়ে আগেই প্রতিক্রিয়া জানিয়ে দীপিকা সমালোচকদের উদ্দেশে বলেন, “তোমাদের সবার দেখার আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে?”

সব মিলিয়ে গুঞ্জন-জল্পনা বাড়লেও পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *