বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্ট ও ছবি ঘিরে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তার সম্পর্কের জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস ২০২৫-এর একটি ম্যাচে মরক্কো দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। ওই ম্যাচে তার উপস্থিতির পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়, তিনি কেবল প্রিয় দলকে নয়, বরং ফুটবলার আশরাফ হাকিমিকেও সমর্থন দিতেই মরক্কো সফর করেছেন।

মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে নোরার কিছু পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়া দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, নোরার ফুটবলার প্রেমিক নিয়ে আগে থেকেই নানা আলোচনা চলছিল। সাম্প্রতিক সময়ের এসব ঘটনার কারণে সেই গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে।