রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে একশো পুড়িয়া হেরোইন ও দশ পিছ ইয়াবা ট্যাবলেট’সহ মুন্না (২৮) নামে এক মাদক ব্যাবসায়ী’কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যক্তি দৌলতদিয়া পুর্ব পাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
আজ রবিবার (৫ই এপ্রিল—২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন, গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এলাকায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলা কালীন সময়ে, দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের বটতলা এলাকার শাহজাহানের ভাংগারি দোকানের সামনে পৌছালে, পুলিশের উপস্থিতিতে টের পেয়ে আসামী মুন্না দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে পালানোর কারণ জিজ্ঞেসা করলে, তার কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করেন। এসময় ধৃত আসামী মুন্না তার পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পুরিয়া হেরোইন, যার ওজন ৬.৮ গ্রাম ও ১০ পিস ইয়াবা ট্যাবলে, যার ওজন ১ গ্রাম নিজ হাতে বাহির করিয়া দেয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মুল্য প্রায় ৪০ হাজার টাকা।
তিনি আরও বলেন,আসামি মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ রেলওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।