দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এফবিসিসিআই এর সাবেক এডিশনাল সেক্রেটারি বর্তমান ঢাকা চেম্বারের সেক্রেটারী জেনারেল আফসারুল আরেফিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু।একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু আফসারুল আরেফিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এছাড়া আরো শোক জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া,বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচার এসোসিয়েশনের পক্ষে ডা. মো. মাহবুব হাফিজ, বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফসারুল আরেফিন ।
দেশের অন্যতম দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠনে বহুদিন যাবত সুনামের সহিত চাকুরি করেন তিনি ।