জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।
এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে শ্রম সহযোগিতা, জ্বালানি খাতে অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এ অভিনন্দন বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দু’দেশের পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।