ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা এবার স্পিন বিভাগে আরও জোর দিচ্ছে। দ্বিতীয় ওয়ানডের আগে প্রায় এক বছর পর দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩০ বছর বয়সী এই স্পিনার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট নিয়েছেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ২১ ও ২৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সিরিজে।
আগামী দুই সিরিজে খেলবেন ,মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।