ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। শ্রোতাভক্তদের জন্য নিয়ে আসছেন ভালোবাসার গান।
ইতিমধ্যে গান ভিডিওটি’র একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন তিনি। গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’।
শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন হাবিব-শিফা।