চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে প্রায় সব বিষয়েই একমত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩০ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা প্রায় সবকিছুতেই একমত হয়েছি, যদিও সব ইস্যু নিয়ে আলোচনা হয়নি।”
তিনি জানান, এনভিডিয়া চীনে চিপ বিক্রি করবে কি না—সে বিষয়েও আলোচনা হয়েছে, তবে তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ট্রাম্প বলেন, আলোচনায় যে চিপগুলোর কথা হয়েছে, সেগুলো এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল এআই চিপ নয়।
এ সময় তিনি আরও জানান, চীনের রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে। চীন এসব খনিজের সরবরাহ অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “চীনের ওপর আরোপিত বর্তমান শুল্কহার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।”