ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি বলেন, তফসিল, গণভোট ও ভোট সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা হওয়ার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না।