ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেসমিন আরা রুমাকে বিগত ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেলকর্মী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, “জেসমিন আরা রুমা ওই মামলার সন্দেহভাজন আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”