জঙ্গি হামলার শঙ্কা, সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার শঙ্কায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

তিনি বলেন, পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণত বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে নতুন এই নির্দেশনার পর তা আরও জোরদার করা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক চিঠিতে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়। এতে জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

যদিও চিঠিতে সংগঠনটির নাম স্পষ্ট করা হয়নি, তবে ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে দেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *