বৃহস্পতিবার আহমেদাবাদে আদানিদের নিজ বাসভবনে এই নোটিশ পাঠায় নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। এতে বলা হয়, ২১ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে তাদের। এই সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লাভজনক সৌরবিদ্যুতের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার অভিযোগে তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তলব করা হয়েছে।
এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Leave a Reply