তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এটি দলের নিয়মিত বৈঠক ছিল। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনী কৌশল এবং প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে এবং তিনিই বিস্তারিত জানাবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *