নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে নাজমুল হুদা নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের এ অভিযোগ তুলেন।
মামুনের অভিযোগ, জমি বিক্রির পরও নাজমুল ভুয়া দলিল দিয়ে নামজারির চেষ্টা করেন, আদালতের স্থিতাবস্থা নির্দেশনা অমান্য করে এনসিপি সদস্য পরিচয়ে জমিতে সাইনবোর্ডও টানান এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
প্রতিবাদে নাজমুল হুদা বলেন, “আমাকে অপহরণ করে জোরপূর্বক পাওয়ার অব অ্যাটর্নি লিখিয়ে নেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি। এনসিপির নাম ব্যবহার করিনি।”
এনসিপি সোনারগাঁ উপজেলা আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ জানান, আদালতের নির্দেশনা মেনে স্থিতাবস্থা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দলীয় নাম ব্যবহার করে প্রতারণা করলে প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ব্যবসায়ী মো. আল মামুন কৃষ্ণাদি মৌজার ১২৬ শতাংশ জমি তিনি ও তাঁর সহযোগীরা এম এ বাছেত ও তার স্ত্রীর কাছ থেকে ক্রয় করেন। পরে বাছেতের মৃত্যুর পর নাজমুলসহ উত্তরাধিকারীদের কাছ থেকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেওয়া হয়।