দেশের সিমেন্টশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্টের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিরুল হক।
এ ছাড়া সংগঠনের প্রথম সহ-সভাপতি হয়েছে কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান মো. ইমরান করিম।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় বিসিএমএ’র কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তাঁকে আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়।
সংগঠনটির সভাপতি, ১ম’ সহ-সভাপতি ও সহ-সভাপতি ছাড়াও বিসিএমএর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন সেভেন রিং সিমেন্টের তাহমিনা আহমেদ।
এ ছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাইডেলবার্গ সিমেন্টের ট্যারেন্স ওএনজি, মীর সিমেন্টের শামা-ই-জহির, ডায়মন্ড সিমেন্টের আবদুল্লাহ ইফতেখার, এনজিএস সিমেন্টের অভিমুন্য সাহা ও আকিজ সিমেন্টের মো. মশিউর রহমান প্রমূখ।