টি-টোয়েন্টি ফরম্যাটে টানা চারটি সিরিজ জয়ের পর দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ দল। বিপরীতে, নেপালের বিপক্ষে হেরে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে দুই দলের লক্ষ্য এক—আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া।
বিশ্বকাপের আগে টাইগারদের হাতে রয়েছে মাত্র ছয়টি প্রস্তুতি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ মিলিয়ে। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ফিরলেও মিডল অর্ডারের অনিয়মিত পারফরম্যান্স এখনো চিন্তার বিষয়।
ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। এছাড়া শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। চট্টগ্রামের উইকেট বিবেচনায় তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।
এই সিরিজ থেকেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য লিটনদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ খেলবেন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।