“জয় বাংলা” শব্দের কোনো সরাসরি সম্পর্ক নেই আওয়ামী লীগ-এর সঙ্গে। এটি ছিল মুক্তিযুদ্ধ-এর স্লোগান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শব্দ গ্রহণ করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম থেকে।
১৯২২ সালে প্রেম ও দ্রোহের কবি নজরুল তাঁর “ভাঙার গান” কাব্যের ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম “জয় বাংলা” শব্দযুগল ব্যবহার করেন। কবির কলমে উচ্চারিত সেই শব্দ সময়ের স্রোত বেয়ে একদিন পরিণত হয় বাঙালির মুক্তি ও আত্মমর্যাদার অগ্নিস্লোগানে।
মুক্তিযুদ্ধ চলাকালীন যোদ্ধারা দল-মতের বাইরে থেকে “জয় বাংলা” স্লোগানটি ব্যবহার করেন। এটি বাঙালি জাতির স্বাধীনতার অদম্য প্রত্যয় ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
সাংবাদিক: নঈম নিজাম