ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। বেসরকারি ফলাফলের ভিত্তিতে ২৯৯টি আসনের মধ্যে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছেন।
এই নির্বাচনে ছয় জন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন:
-
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
-
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
-
সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
-
ফরিদপুর-২: শামা ওবায়েদ
-
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
-
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
সাথে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২)।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৯টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলের ভিত্তিতে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের আগামী সরকার বিএনপির নেতৃত্বে গঠিত হবে।
নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান, যা বাংলাদেশে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী আসার ইতিহাস রচনা করবে।