নতুন পরিচয়ে আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান এবার নতুন পরিচয়ে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন এই অভিনেতা।

শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে আরশ খান বলেন, দীর্ঘদিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা দাঁড় করানোর। অবশেষে ছোট পরিসরে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তিনি। নতুন এই প্রতিষ্ঠান দিয়ে যাত্রা শুরু করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে সেলুনের মূল্য নির্ধারণ করেছেন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য রাখার চেষ্টা করেছেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেতা জানান, ভবিষ্যতেও যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

নতুন এই উদ্যোগের খবরে সহকর্মী ও ভক্তদের কাছ থেকে শুভকামনায় ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন অনেকেই, তাদের মধ্যে রয়েছেন ইরফান সাজ্জাদ

অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি মাধ্যমেও নিয়মিত কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটিও দর্শকমহলে সাড়া ফেলেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *