বিএনপির প্রবীণ নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকালে পরিবারকে সান্তনা দিতে রাজধানীর মিরপুরের দারুস সালামের মরহুমের বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির মরহুমের লাশ দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তিনি মানবকল্যাণে করা মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।