ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে আহ্বান করা হতে পারে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে।
সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নবনির্বাচিত সদস্যদের আইন প্রণয়ন কার্যক্রমে অংশগ্রহণের পথ উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।