খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খুলনা রেলওয়ে জেলা পুলিশ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি কাশিয়ানী উপজিলা -এর বাসিন্দা এবং শৈলেন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ভোরে অস্ত্রাগার এলাকায় (ম্যাগাজিন গার্ড) দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন সম্রাট। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান। তিনি জানান, আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।