‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো সিলিয়ান মারফি অভিনীত ‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমার মুক্তির তারিখ, ফার্স্ট লুক ও অফিশিয়াল নাম। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান’।

নির্মাতাদের ঘোষণায় জানা গেছে, ২০২৬ সালের ৬ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর হলে মুক্তির দুই সপ্তাহ পর, ২০ মার্চ ২০২৬ থেকে এটি দেখা যাবে বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

টম হার্পার পরিচালিত এবং স্টিভেন নাইটের চিত্রনাট্যে নির্মিত এই ছবিতে আবারও টমি শেলবির আইকনিক চরিত্রে ফিরছেন অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফি। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত জনপ্রিয় এ সিরিজে তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন।

সিনেমায় সিলিয়ান মারফির পাশাপাশি অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রান্ডেল, ব্যারি কিওগান, স্টিফেন গ্রাহাম এবং জে লিকারগো। সিরিজের পরিচিত মুখ নেড ডেনেহি, পাকি লি এবং ইয়ান পেককেও দেখা যাবে।

গল্পের প্রেক্ষাপট ১৯৪০ সালের বার্মিংহাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময়ে টমি শেলবির স্বেচ্ছা নির্বাসন ভেঙে ফিরে আসা দিয়ে শুরু। পরিবার ও দেশের অস্তিত্ব যখন সংকটে, তখন নিজের অতীত ও ভবিষ্যতের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয় টমি—ঐতিহ্য রক্ষা করবেন নাকি নিজের হাতে সবকিছু ধ্বংস করবেন, সেই দ্বন্দ্ব নিয়েই এগোবে কাহিনি।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিলিয়ান মারফি। তিনি জানিয়েছেন, এই সিনেমাটি পুরোপুরি ভক্তদের জন্যই তৈরি করা হয়েছে

২০১৩ সালে যাত্রা শুরু করা বাফটা–জয়ী ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের ষষ্ঠ সিজন শেষ হয় ২০২২ সালে। এর পর ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয় করে অস্কার জেতেন সিলিয়ান মারফি, তবে বিশ্বজুড়ে তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে টমি শেলবির চরিত্রই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *