রাজনৈতিক অঙ্গনে নতুন জোটের আবির্ভাব ঘটেছে। ২০টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে একটি নতুন জোট সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি তাদের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে।
নতুন এই জোটের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি)।
জোটে অন্তর্ভুক্ত ২০টি দল হলোঃ
জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা বলেন, দেশের গণতন্ত্রকে ‘মজবুত ও কার্যকর’ করার লক্ষ্যেই এই নতুন জোট গঠিত হয়েছে। জোট শিগগিরই তাদের কর্মসূচি ঘোষণা করবে বলেও জানানো হয়।