নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার ভোর প্রায় ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে র্যাবের পক্ষ থেকে দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, সময়সাপেক্ষ হলে একই দিনেই আদালতে প্রেরণ করা হবে, অন্যথায় পরদিন পাঠানো হবে।
এদিকে, চাঞ্চল্যকর এ মামলার মূল আসামি গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করার কথা রয়েছে র্যাব-১৪-এর অধিনায়কের।