ইরানের জব্দ সম্পদ মুক্তির সিদ্ধান্ত হয়নি: মার্কিন কর্মকর্তা

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান-এর জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা

শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনার পরপরই বিভিন্ন মাধ্যমে দাবি ওঠে যে, কাতারসহ বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় দিতে ওয়াশিংটন সম্মত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এসব তথ্য সরাসরি অস্বীকার করে জানান, ইরানের জব্দ সম্পদ মুক্তির বিষয়ে এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভিন্নমুখী তথ্য সামনে আসায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন বিভ্রান্তিকর তথ্য ভবিষ্যৎ সংলাপ ও সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *