ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মো. জাবেদ হোসেন (৫১)।
ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সাম্প্রতিক এক ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারী ডিবি পুলিশ মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার বিরুদ্ধে প্রতারণা ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।