স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান। এ সময় প্রশাসকরা তাদের দায়িত্ব পালনে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সিটিগুলোর উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম
-
ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান
-
খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
-
সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
-
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
-
গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার