সরকারি সফরে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। শনিবার (২ মে) সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে করে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারে গিয়ে জিয়ারত করেন।
এর আগে তিনি ঢাকা থেকে যাত্রা করে সিলেট সফরে আসেন এবং মাজার জিয়ারতের মাধ্যমে তার কর্মসূচি শুরু করেন। সফরসূচি অনুযায়ী, পরে তিনি সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
দুপুরে তিনি সুরমা নদী খনন কর্মসূচি এবং বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি একই দিনে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে মাজার জিয়ারতকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পুরো এলাকা বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়।