দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি সম্প্রসারণে কাজ চলছে।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে দ্রুত সময়ের মধ্যেই তাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা।