চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন করছে এবং বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বের স্থিতিশীল উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে ও সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্ব দিয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ভোট গণনা অনুযায়ী বিএনপি দেশের সংসদের অর্ধেকের বেশি আসনে জয়লাভ করেছে। এছাড়া চীনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন।
চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, অবকাঠামো ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে আগ্রহী এবং দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল ও পারস্পরিক সম্মানভিত্তিক রাখতে সমর্থন প্রদান করবে বলে বিবৃতিতে বলা হয়।