ফেসবুক ব্যবহারকারীদের কাছে সবচেয়ে ঝামেলাদায়ক ফিচারগুলোর একটি হলো “People You May Know”। হঠাৎ অচেনা লোকদের প্রোফাইল সাজেস্ট হয়ে নিউজফিড বা নোটিফিকেশনে ভেসে ওঠে, যা অনেক সময় বেশ বিরক্তিকর মনে হয়।
ভালো খবর হলো—এই ফিচার সম্পূর্ণ বন্ধ না করা গেলেও নোটিফিকেশন নিয়ন্ত্রণ করে বিরক্তি অনেকটাই কমানো সম্ভব।
কম্পিউটার থেকেঃ
1. ফেসবুকে লগইন করে উপরের ডান পাশে থাকা Account আইকন-এ ক্লিক করুন।
2. Settings & privacy → Settings এ যান।
3. বাম পাশের মেনু থেকে Notifications নির্বাচন করুন।
4. সেখানে গিয়ে People You May Know অপশন খুঁজুন।
5. এখানে Push, Email, SMS নোটিফিকেশন আলাদাভাবে বন্ধ করতে পারবেন। চাইলে পুরোপুরি বন্ধও করে দিতে পারেন।
মোবাইল থেকেঃ
1. ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকন চাপুন।
2. স্ক্রল করে Settings & privacy → Settings এ যান।
3. Notifications অপশন বেছে নিন।
4. People You May Know অপশন খুঁজে উপরের Toggle Button বন্ধ করে দিন।
5. একবার বন্ধ করলে আর নোটিফিকেশন আসবে না।
পুরোপুরি কি বন্ধ করা যায় না?
• দুঃখজনক হলেও সত্যি, নিউজফিডে ভেসে ওঠা Friend Suggestion পুরোপুরি বন্ধ করার কোনো অপশন নেই।
• শুধু Hide people you may know বেছে নিয়ে সাময়িকভাবে লুকানো যায়। তবে কিছুদিন পর আবার দেখা দিতে পারে।
ফেসবুক কীভাবে Friend Suggestion দেখায়?
ফেসবুক নানা তথ্য ব্যবহার করে এসব সাজেশন দেখায়—
• মিউচুয়াল ফ্রেন্ড
• একই গ্রুপ বা কমিউনিটির সদস্য
• ফোনের কনট্যাক্ট লিস্ট
• কর্মস্থল, স্কুল বা বিশ্ববিদ্যালয়ের তথ্য
• আপনার লাইক, কমেন্ট, লোকেশন ইত্যাদি