প্রায় ১৮১ কোটি টাকা ব্যয়ে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদন দেয় কমিটি।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে এক কোটি লিটার সয়াবিন তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।