সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের নাম ব্যবহার করে নির্বাচন ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা-সংক্রান্ত একটি কথিত বিশেষ প্রটোকল বা অফিস আদেশ প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়, প্রচারিত নথিটিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানায়, কথিত অফিস আদেশটির সঙ্গে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক ভূমিকা নেই বলেও কমিশন উল্লেখ করেছে।

নির্বাচন কমিশন আরও জানায়, নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা নির্বাচন কমিশনে গঠিত আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।

জানা গেছে, আইন-শৃঙ্খলা সমন্বয় সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। সেলের যোগাযোগ নম্বরগুলো হলো ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *