ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই বদলি কার্যক্রমে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এন এম নাসিরুদ্দিন।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত আদেশে বদলির বিস্তারিত উল্লেখ করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে, পরিবহন বিভাগের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এবং পিঅ্যান্ডআর বিভাগের এডিসি মো. ওয়ালিউল ইসলামকে বদলি করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।