বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) আজ (২৫ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জয়নুল আবদিন ফারুক নিজেই ফেসবুকে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম জানাজা আজ বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড ৪৩ নম্বর বাসার সামনে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মরহুমার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।